ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি পরীক্ষায় এবার পাশের হার শতকরা ৫৪ দশমিক ৪৩ ভাগ।
বুধবার বাউবি'র এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়।
এতে জানানো হয়, বাউবি'র অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল বুধবার প্রকাশ করা হয়েছে।
এ বছর মোট শিক্ষার্থী ছিল ১ লাখ ৪৬ হাজার ৭১৩। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী (দ্বিতীয় বর্ষে) ৫৯ হাজার ৫৪৯ জনের মধ্যে ৩২ হাজার ৪১৫ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন জন। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ৪৪৭, জিপিএ-৩.৫ পেয়েছে তিন হাজার ২৫০, জিপিএ-৩ পেয়েছে নয় হাজার ৬৭৭ জন।
এ বছর প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ১২৭ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল নিজ নিজ স্টাডি সেন্টার থেকে জেনে নিতে বলা হয়েছে।
বিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএআর/এসকে/১৮১৭ঘ.
bdnews24