২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 01:49 PM

Updated : 07 Jul 2022, 06:41 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় কলা অনুষদের ডিন কার্যালয় থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের বিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.univdhaka.edu এ পাওয়া যাবে।

ফলাফল অনুষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় ৩ হাজার ১ শ' ৩৮ জন পাস করেছে।

সাক্ষাতকারের সময়সূচি পরে ঘোষণা করা হবে।

এ ব্যাপারে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামনে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে সাক্ষাতকার নিতে কিছুটা দেরি হবে। তবে আমরা যেভাবেই হোক মধ্য জানুয়ারির আােগ নতুন এসব শিক্ষার্থীর ক্লাশ শুরু করতে চাই।"

৬ নভেম্বর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ২ হাজার ৭৯টি আসনের বিপরীতে ২৪ হাজার ৬ শত ৫৭ জন পরীক্ষায় অংশ নেয়।

এ ছাড়া 'ক' ইউনিটের পরীক্ষা ১৩ নভেম্বর, 'গ' ইউনিটের ২০ নভেম্বর, 'চ' ইউনিটের ১১ ডিসেম্বর এবং 'ঘ' ইউনিটের পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৩৬ ঘ.