২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি: দেড় ঘণ্টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এমসিকিউ প্রশ্ন পদ্ধতির এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হয়। অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) ব্যবহার করার কারণেই তা সম্ভব হয়। সোমবার ক ইউনিটের ভূতত্ত্ব, গণিত, পরিসংখ্যান ও পরিবেশবিজ্ঞান বিভাগের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দ্রুত ফল প্রকাশ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক সালাম সাকলাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ওএমআর পদ্ধতিতে খাতা দেখায় এটা সম্ভব হয়েছে।" বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হয়েছে। ফল www.juniv.edu ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল থেকে write অপশনে গিয়ে ju>space>roll no> 9934 নম্বরে send করলে ফিরতি message এ ফল পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসএইচ/এসকে/২১০১ ঘ.