২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেল কলেজে খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রী অসুস্থ, তদন্ত কমিটি গঠিত

রংপুর কারমাইকেল কলেজের শহীদ জাহানারা ইমাম ছাত্রী হলের দেড় শতাধিক ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে রোববার পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

রংপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর কারমাইকেল কলেজের শহীদ জাহানারা ইমাম ছাত্রী হলের দেড় শতাধিক ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে রোববার পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার হলের এই শিক্ষার্থীরা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ১৯ জনকে রংপুর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেছেন, পচা-বাসি খাবার খাওযায় বিষক্রিযায় আক্রান্ত হয়েছেন তারা। হাসতালে চিকিৎসাধীন সবাই সুস্থ হয়ে ফিরে গেছেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবেদা খাতুন। অপর সদস্যরা হলেন- শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, তাপসী রাবেয়া ছাত্রী হলের তত্ত্বাবধায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, গণিত বিভাগের প্রভাষক উম্মে কুলসুম এবং সিভিল সার্জনের একজন প্রতিনিধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২০ ঘ.