গাজীপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি চূড়ান্ত (তৃতীয় বর্ষ) পরীক্ষায় একটি সরকারি কলেজসহ ১৭টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
বৃহস্পতিবার বিকেলে ডিগ্রি (পাস) পরীক্ষা-২০০৮'র ফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান।
যে সব কলেজ থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি সেগুলো হল- সাতক্ষীরার তালা সরকারি কলেজ, বরিশালের বেগম সামসুদ্দিন তালুকদার কলেজ, সিলেটের শাহ র্খুরম, সিরাজগঞ্জের গুলতা বাজার শহীদ এম মনসুর আলী ও সিমলা কলেজ, নওগাঁর ধামুইর হাট মহিলা কলেজ, বগুড়ার সোনাতলা নাজির আখতার কলেজ, মোকামতলা মহিলা ও ধুনট মহিলা কলেজ, রংপুরের শ্যামপুর ও চৌকেশবপুর কলেজ, দিনাজপুর নওয়াবগঞ্জ কলেজ, কুমিল্লার আগানগর ও রেহেনা কারিগরি অ্যান্ড বাণিজ্য কলেজ, ফেনীর ফেনী সাউথ-ইস্ট কলেজ, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পাদুয়া কলেজ এবং শরীয়তপুরের ডা. মোসলেম উদ্দিন খান কলেজ।
এর মধ্যে একজন করে পরীক্ষা দিয়েছিলেন তালা কলেজ, বেগম সামসুদ্দিন তালুকদার কলেজ, শাহ র্খুরম কলেজ, মোকামতলা মহিলা কলেজ, রেহেনা কারিগরি কলেজ, রাঙ্গুনিয়া পাদুয়া কলেজ ও ধামুইর হাট মহিলা কলেজ থেকে।
সোনাতলা নাজির আখতার কলেজ, শ্যামপুর কলেজ, আগানগর কলেজ ও মোসলেম উদ্দিন খান কলেজের দুজন করে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।
শহীদ এম মনসুর আলী কলেজ থেকে সাতজন, সিমলা কলেজ থেকে ১০জন, ধুনট মহিলা কলেজ থেকে পাঁচজন, চৌকেশবপুর কলেজ থেকে সাতজন, নওয়াবগঞ্জ কলেজ থেকে চারজন, ফেনী সাউথ- ইস্ট কলেজ থেকে ১০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24