২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণের হার ৫৯.৫৯ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ডিগ্রি চূড়ান্ত পরীক্ষায় (তৃতীয় বর্ষ) ৫৯ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

গাজীপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ডিগ্রি চূড়ান্ত পরীক্ষায় (তৃতীয় বর্ষ) ৫৯ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সালের এই তিনটি পরীক্ষায় সারাদেশের এক হাজার ৪১৩টি কলেজের দুই লাখ ৫২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ডিগ্রি চুড়ান্ত পরীক্ষায় (তৃতীয় বর্ষ) সব বিভাগ মিলিয়ে মোট ৮৯ হাজার ১৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ১৪৩ জন। প্রথম বিভাগ পেয়েছে দুই হাজার ৫৪৭ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছে ৪০ হাজার ৭৫৪ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছে নয় হাজার ৮৪২ জন। এর মধ্যে বি.এ চূড়ান্ত পরীক্ষায় ৪১ হাজার ৫২০ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ২৩ হাজার ৪৪৯ জন। এদের মধ্যে প্রথম বিভাগ পেয়েছে এক হাজার ১১০ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছে ১৮ হাজার ৭৫ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছে চার হাজার ২৬৪ জন। উত্তীর্ণের হার শতকার ৫৬ দশমিক ৪৮ শতাংশ। বি.এস.এস পরীক্ষায় ২৪ হাজার ১০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ২১১জন। প্রথম বিভাগ পেয়েছে ৪৬৯ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছে ১১ হাজার ৬২৪ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছে দুই হাজার ১১৮ জন। উত্তীর্ণের হার শতকরা ৫৮ দশমিক ৯৬ ভাগ। বি.কম/বি.বি.এস পরীক্ষায় ১৮ হাজার ৬৫৬ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ৯৯৩ জন। প্রথম বিভাগ পেয়েছে ৪৩৪ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছে আট হাজার ৩৭৩ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছে তিন হাজার ১৮৬ জন। উত্তীর্ণের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ। বি.এস.সি পরীক্ষায় চার হাজার ৮৩৫ জন পরীক্ষা দিয়ে তিন হাজার ৪৫৯ জন উত্তীর্ণ হয়েছে। প্রথম বিভাগ পেয়েছে ৫২৬ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছে দুই হাজার ৬৫৯ এবং তৃতীয় বিভাগ পেয়েছে ২৭৪ জন। উত্তীর্ণের হার ৭১ দশমিক ৫৪ শতাংশ। বি. মিউজিক-এ ৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১২ জন। প্রথম বিভাগ একজন এবং দ্বিতীয় বিভাগ পেয়েছে ১১ জন। উত্তীর্ণের হার শতকরা ৩৭ দশমিক ৫০ ভাগ। বি. স্পোর্স-এ ২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ জন। এদের মধ্যে সাতজন প্রথম বিভাগ এবং ১২ জন দ্বিতীয় বিভাগ পেয়েছে। এছাড়া ডিগ্রি প্রথমবর্ষ এবং দ্বিতীয় বর্ষেরও ফল প্রকাশ করা হয়েছে। ডিগ্রী প্রথম বর্ষে ৯০ হাজার ৫৩১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৪ হাজার ২১৩ জন। উত্তীর্ণেও হার শতকরা ৯৩ দশমিক ০২ ভাগ। দ্বিতীয় বর্ষে ৭২ হাজার ১৯১ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৮ হাজার ২০৬ জন। উত্তীর্ণের হার শতকরা ৯৪ দশমিক ৪৮ ভাগ। এ ছাড়া সার্টিফিকেট কোর্সে ৬২৯ জন পরীক্ষা দিয়ে ৩৫৩ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার শতকার ৫৬ দশমিক ১২ ভাগ। পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী শহীদুল্লাহর কাছে ফল হস্তান্তর করেন। এ সময় উপ-উপাচার্য ড. আবু সাইয়িদ খান, কোষাধ্যক্ষ ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.