২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১২

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তারা হলেন, গোলাম মাওলা শাহিন, মহসিন বিশ্বাস, আরিফুর রহমান, রবিন রায়, জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন, কোয়েল মাহমুদ, শিশুল রহমান, জসিম আলম, দ্বিন ইসলাম এবং ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ও জনি আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তারা হলেন, গোলাম মাওলা শাহিন, মহসিন বিশ্বাস, আরিফুর রহমান, রবিন রায়, জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন, কোয়েল মাহমুদ, শিশুল রহমান, জসিম আলম, দ্বিন ইসলাম এবং ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ও জনি আহমেদ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও স্থানীয় ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ছাত্রদল কর্মীরা বাহাদুর শাহ পার্কের পাশে পার্ক করা ৮টি প্রাইভেট কার ভাঙচুর করে। কাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ছাত্রদল নেতকর্মীরা কলা ভবন থেকে মিছিল বের করে। একই সময় ছাত্রলীগও পাল্টা মিছিল বের করে। মিছিল দুটি শহীদ মিনারের সামনে মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়ায় ছাত্রদল ক্যাম্পাস ত্যাগ করে। পরে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল করে। জবি ছাত্রদলের আহবায়ক গোলাম মাওলা শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো উস্কানি ছাড়াই পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রলীগ তাদের উপর হামলা চালিয়েছে। জবি ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, জামায়াত-শিবির সমর্থিত একটি চক্র ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তবে ছাত্রলীগ তা হতে দেবে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সবার সহাবস্থান চাই। আজকের ঘটনা খুবই দুঃখজনক। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২৩৫ ঘ.