২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষাই সকল সামাজিক সমস্যার সমাধান করতে পারে'

শিক্ষাই ক্ষুধা, দারিদ্র্য, বঞ্চনা ও বৈষম্যসহ সকল সামাজিক সমস্যার সমাধান করতে পারে বলে মত দিয়েছেন জাতীয় শিক্ষা কমিশনের কো- চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, ২৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাই ক্ষুধা, দারিদ্র্য, বঞ্চনা ও বৈষম্যসহ সকল সামাজিক সমস্যার সমাধান করতে পারে বলে মত দিয়েছেন জাতীয় শিক্ষা কমিশনের কো- চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত 'শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি বলেন, "তৃতীয় বিশ্বের একটি দেশ হওয়ায় বাংলাদেশকে নানা সামজিক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। শিক্ষার বিস্তার ঘটলে এগুলো কেটে যাবে।" তিনি বলেন, "এ সকল সমস্যা মোকাবেলা করে শিক্ষার বিস্তার ঘটাতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মঈনউদ্দিন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন পাটোয়ারী, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শমসের আলী, এআইইউবির উপাচার্য আনোয়ার হোসেন এবং নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২০৪০ ঘ.