ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা ও পর্যটন মেলা বুধবার শুরু হয়েছে।
সকালে শেরাটন হোটেলে 'এসএসবিসিএল নবম আন্তর্জাতিক শিক্ষা ও পর্যটন মেলা ২০০৯' শীর্ষক এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "এ ধরণের মেলা আয়োজনের ফলে আমাদের শিক্ষার্থী ও পর্যটকরা উপকৃত হবেন।"
এসএসবিসিএল বিদেশের শিক্ষায়তনে ছাত্র পাঠানোসহ বিভিন্ন কাজ করে।
মেলায় ৪৩টি স্টল রয়েছে। এরমধ্যে বিদেশী ১৭টি বিশ্ববিদ্যালয় স্টল নিয়েছে। তারা বিদেশে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য সরবরাহ করা ছাড়াও ভর্তির সুযোগ দিচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএসবিসিল-এর ব্যবস্থাপনা পরিচালক এস তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১০৭ঘ.
bdnews24