২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সোমবারই অনুমোদন পেতে পারে'

প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ শিগগির অনুমোদন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ শিগগির অনুমোদন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। রোববার ঢাকায় এক সেমিনারে একথা জানিয়ে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একই আইনের আওতায় আনতে ইউজিসি প্রণীত এ আইনটি অনুমোদনের জন্য সোমবার মন্ত্রীপরিষদ সভায় ওঠার কথা রয়েছে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে উদ্ধৃত করে ইউজিসি চেয়ারম্যান বলেন, সোমবার মন্ত্রীপরিষদ সভায় এ আইনটি অনুমোদন পাওয়ার 'সমূহ সম্ভাবনা' রয়েছে। এরপর আইনে পরিণত করার প্রক্রিয়ায় তা সংসদে পেশ করা হবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'জাতীয় শিক্ষানীতি ২০০৯' বাস্তবায়ন বিষয়ে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে একথা জানান তিনি। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "স