নোয়াখালী, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০০৯-'১০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র ও প্রয়োজনীয় নির্দেশিকা অনলাইনে বিতরণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) থেকে আগামী ১৮ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদনপত্র ও ভর্তি নির্দেশিকা ডাউনলোড করা যাবে।
ডাউনলোড করা ফরম যথাযথভাবে পূরণ করে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হবে।
বিশ্ববিদ্যালয় থেকে যথাসময়ে প্রার্থীর বর্তমান ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হবে।
ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ে এ বছর কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্ল
bdnews24