খুলনা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০০৯-১০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর হবে।
আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত ৫ অক্টোবর থেকে আবেদনপত্র বিক্রি ও জমা নেওয়া শুরু হয়।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুর কৌশল বিভাগে ১২০ জন, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগে ১২০ জন, যন্ত্রকৌশল বিভাগে ১২০ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ৬০ জন, ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন এবং সংরক্ষিত পাঁচটি আসনসহ ছয়টি বিভাগে ৫৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তিচ্ছুদের আড়াই ঘণ্টার একটি পরীক্ষায় অংশ নিতে হবে। বহু নির্বাচনী পদ্ধতিতে (এমসিকিউ) ৫০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে গণিতের ওপর ১৫০, পদার্থবিদ্যার ওপর ১৫০, রসায়ন বিদ্যার ওপর ১৫০ এবং ইংরেজির ওপর ৫০ নম্বরের প্রশ্ন হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য (িি.িশঁধঃ.ধপ.নফ) ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৪ ঘ.
bdnews24