২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ: চার নেতা বহিষ্কার

শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার সকালে ছাত্রলীগের দু'গ্র"পের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

সিলেট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার সকালে ছাত্রলীগের দু'গ্র"পের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষে আহত সমাজকর্ম বিভাগের দ্বিতীয়বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আনসারুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যজন হলেন- মোশারফ হোসেন। এরা দুজন ছাত্রলীগের আরিফ-মলয় গ্র"পের কর্মী। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান পরিস্থিতি ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছে। এ ব্যাপারে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- মাসুদ আল হাসান আরিফ, মলয় সরকার, আসাদুজ্জামান আসাদ ও হাফিজুর রহমান। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন সন্ধ্যা ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ওই চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।" প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রোববার সকাল ১টার দিকে রেজিস্ট্রার ভবনের সামনে ছাত্রলীগের এক গ্র"পের সমাবেশ চলাকালে অপর গ্র"পের নেতা-কর্মীরা ধাওয়া করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এতে আনসারুল ও মোশারফ আহত হন। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আরিফ-মলয় গ্র"পের নেতাকর্মীরা আত্মরক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম আলী হায়দার চৌধুরী ও পুলিশের সহযোগিতায় তারা ক্যাম্পাস ত্যাগ করে। আরিফ-মলয় গ্র"প নেতা মাসুদ আল হাসান আরিফ বলেন, "শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলায় আমরা হতভম্ব হয়েছি। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে এ ধরনের হামলার সুষ্ঠু বিচার চাই আমরা।" এ ব্যাপারে রাজু-মলয় গ্র"পের নেতা মোস্তাফিজুর রহমান রাজু বলেন, "ক্যাম্পাসে সন্ত্রাসীদের প্রতিহত করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৮ ঘ.