চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবার গভীর রাতে তল্লাশি চালানো হয়।
সোমবার রাত ১১টা ৫০ এ অভিযান শুরু হয়।
প্রক্টরিয়াল বডির সমন্বয়ক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত ১২টায় বলেন, " পুলিশ সবকটা হল ঘেরাও করে আমাদের বলে, আপনারা আসুন। আমরা হল তল্লাশি করব।"
প্রক্টরিয়াল বডির সদস্যরা ও সংশ্লিষ্ট হলের প্রভোস্ট পুলিশের সঙ্গে ছিলেন।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে হলগুলো ঘিরে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিন জানান, সম্ভবত বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামাত শিবির সংখ্যাগরিষ্ঠতার থাকার কারণে খবর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে কর্তৃপক্ষকেও আগে কিছু জানায়নি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/এসকে/০০২২ঘ.
bdnews24