ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কার্যক্রম রোববার এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একইদিন রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে সতর্ক করে দেওয়া হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের পর এ পদক্ষেপ নিল ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।"
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্পর্কে তিনি বলেন, "কোনো ধরনের অসাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে সতর্ক করে দেওয়া হয়েছে। অসাংগঠনিক কর্মকাণ্ড করলে তাদের কার্যক্রমও স্থগিত করে দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/১৫৩৫ ঘ.
bdnews24