২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ২ ছাত্রলীগ কর্মী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সোয়া ১১টার দিকে আ ফ ম কামালউদ্দিন হলের সামনে থেকে লাঠিসহ মো. শাফিন এবং খায়রুজ্জামান মামুন নামের এ দুজনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সোয়া ১১টার দিকে আ ফ ম কামালউদ্দিন হলের সামনে থেকে লাঠিসহ মো. শাফিন এবং খায়রুজ্জামান মামুন নামের এ দুজনকে আটক করা হয়। গণিত বিভাগের ৩২ তম ব্যাচের এ দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র"পের সদস্য। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বেলা সোয়া ১১টার দিকে কামালউদ্দিন হলের সামনে থেকে লাঠিসহ মো. শাফিন ও খায়রুজ্জামান মামুনকে আটক করা হয়েছে।" হল দখলকে কেন্দ্র করে শুক্রবার দিনভর ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের পর শনিবার ভোররাতে কামালউদ্দিন হলসহ তিনটি হলে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অবশ্য, এতে কেউ গ্রেপ্তার বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্র হলেই তল