২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিক্রির সময় বেড়েছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে (বিএসসি-সম্মান) ভর্তি পরীক্ষার ফরম বিক্রি এবং জমা নেওয়ার সময় বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে (বিএসসি-সম্মান) ভর্তি পরীক্ষার ফরম বিক্রি এবং জমা নেওয়ার সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত ফরম বিক্রি হবে এবং তা জমা দেওয়া যাবে ৫ ফেব্র"য়ারি পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এর আগে ফরম বিক্রি এবং জমার শেষ সময় ছিল যথাক্রমে ২০ জানুয়ারি ও ২৫ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৮০৮ ঘ.