২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষক সমিতির নির্বাচন বুধবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্য নির্বাহী পরিষদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 10:06 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্য নির্বাহী পরিষদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকরা এক প্যানেলে এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সোলায়মান এ তথ্য জানান। তিনি জানান, চলতি বছরের কার্য নির্বাহী কমিটির ১৫ সদস্য নির্বাচনে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তিনি জানান, আওয়ামীপন্থী শিক্ষক প্যানেলে সভাপতি প্রার্থী হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক প্রার্থী বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেলে সভাপতি প্রার্থী রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৬ ঘ.