২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসে সহিংস ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ৪০২ ঢাবি শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিভিন্ন হলে চলমান সহিংস কার্যকলাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ৪০২ জন শিক্ষক। সোমবার এক বিবৃতিতে তারা ক্যাম্পাস ও হলে শান্তির্পূণ সহাবস্থান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দাবিও জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিভিন্ন হলে চলমান সহিংস কার্যকলাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ৪০২ জন শিক্ষক। সোমবার এক বিবৃতিতে তারা ক্যাম্পাস ও হলে শান্তির্পূণ সহাবস্থান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দাবিও জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সচল রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সংযত আচরণ করার আহবান জানান শিক্ষকরা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আবদুস সাত্তার, অধ্যাপক শামসুদ্দিন আহমদ, অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, অধ্যাপক সাইদ-উর-রহমান, অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক জিয়াউস সামস, অধ্যাপক বোরহান উদ্দিন খানসহ ৪০২ জন শিক্ষক। এ ছাড়া রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এক সভায় বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় বিঘ