ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং হলে সহাবস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময়সীমা বেধে দিয়েছে ছাত্রদল। এর ব্যতিক্রম হলে ১৪ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে বলে সাবধান করে দিয়েছে তারা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের কর্মীকে মারধর করার পর এ 'আল্টিমেটাম' দেন ছাত্রদল নেতৃবৃন্দ। দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, (প্রয়োজনে) ১৩ তারিখ আনুষ্ঠানিকভাবে আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৪ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সা
bdnews24