২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের 'খ' ও 'ঘ' ইউনিটের সাক্ষাৎকার ১৭ জানুয়ারি থেকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাতের তারিখ দেওয়া হয়েছে। 'খ' ইউনিটের ১৭ জানুয়ারি এবং 'ঘ' ইউনিটে ২০ জানুয়ারি উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাতের তারিখ দেওয়া হয়েছে। 'খ' ইউনিটের ১৭ জানুয়ারি এবং 'ঘ' ইউনিটে ২০ জানুয়ারি উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া শুরু হবে। 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ২০০০ শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ১৭ জানুয়ারি থেকে প্রতিদিন ৩০০ জন করে শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে। 'ঘ' ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৬০০ জনকে ডাকা হয়েছে। তাদের ২০ জানুয়ারি সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় দুইমাস পর সাক্ষাৎকারের এই তারিখ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২০০২ঘ.