২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্র"পে সংঘর্ষ

হল দখলকে কেন্দ্র করে এবার সংঘর্ষে লিপ্ত হয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। শনিবার রাতের এ সংঘর্ষে কয়েকজন আহতও হয়েছেন। ছাত্রদলের কর্মীকে বের করে দেওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দুই গ্র"পের সংঘর্ষের দুদিনেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 07:54 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- হল দখলকে কেন্দ্র করে এবার সংঘর্ষে লিপ্ত হয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। শনিবার রাতের এ সংঘর্ষে কয়েকজন আহতও হয়েছেন। ছাত্রদলের কর্মীকে বের করে দেওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দুই গ্র"পের সংঘর্ষের দুদিনেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটলো। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, শনিবার রাত ১০টার পর ঢাকা কলেজের হল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। ছাত্ররা হাতাহাতির পর উত্তর ও দক্ষিণ হলের মধ্যে ঢিল ছোড়াছুড়ি করে। এসময় কয়েকজন আহত হয় বলে তিনি জানান। রাত সোয়া ১২টায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "ঢিল ছোড়াছুড়ি চলছে। পরিস্থিতি উত্তপ্ত। দুই হলেই ছাত্ররা গগনবিদারী রণচিৎকার করছে।" তিনি জানান, পুলিশের রমনা জোনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। তারা শিক্ষকদের সঙ্গে বসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করবেন। কলেজ ক্যাম্পাসে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। রাত ১২ টার দিকে মোরশেদ নামে ঢাকা কলেজ ছাত্রলীগের এক কর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০৩৭ঘ.