রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ফিলিস্তিনের ওপর আগ্রাসন, রুখো বিশ্বের জনগণ'- এই স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী যুদ্ধবিরোধী আলোকচিত্র প্রদর্শনী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে স্থান পেয়েছে যুদ্ধ ও মানবতার ওপর আগ্রাসন বিরোধী শতাধিক আলোকচিত্র। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধের দাবিতে সাদা কাপড়ে গণস্বাক্ষর সংগ্রহও চলছে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই নৃশংসতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবিও জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24