২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-শিবির সংঘর্ষে খুলনা মেডিকেল বন্ধ

ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষের পর শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ৮টার মধ্যে ছাত্রদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী আমিনুল ইসলাম ও চয়ন বিশ্বাস এবং শিবির কর্মী রফিকুল ইসলাম, আব্দুল্লাহেল বাকি ও মাসুদ রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 07:11 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

খুলনা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষের পর শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ৮টার মধ্যে ছাত্রদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী আমিনুল ইসলাম ও চয়ন বিশ্বাস এবং শিবির কর্মী রফিকুল ইসলাম, আব্দুল্লাহেল বাকি ও মাসুদ রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে হোস্টেল-১ এ আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১২/১৩টি কক্ষ ভাংচুর করা হয়। অধ্যক্ষ বলেন, "রাতে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। শনিবার সকাল ৮টার মধ্যে হল ছাত্রদের ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।" ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০১১০ ঘ.