ঢাকা, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারে অবস্থিত 'এডুকেশন্যাল অ্যাডভাইজিং সেন্টার' রোববার, ১১ই জানুয়ারি থেকে পরবর্তী রোববার, ১৮ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভাইজিং সেন্টার সোমবার, ১৯শে জানুয়ারি স্বাভাবিক কার্যক্রম আবার শুরু করবে। গ্রাহকদের অসুবিধার জন্য সেন্টার দুঃখ প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৭৫০ঘ.
bdnews24