২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি করলে বরদাশত করা হবে না : নতুন শিক্ষামন্ত্রী

দুর্নীতি বরদাশত করা হবে না বলে সাবধান করে দিয়েছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা,জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতি বরদাশত করা হবে না বলে সাবধান করে দিয়েছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। নুরুল ইসলাম নাহিদ বলেন," দুর্নীতি ও অপচয়ই আমাদের বড় সমস্যা। তাই দুর্নীতির বিরুদ্ধে কঠোর থাকবো। দুর্নীতি কোন ভাবেই স্থান পাবে না। এটা কেউ করলে বরদাশত করবো না।" শিক্ষাই বিষয়টিকেই 'জাতির জন্য অগ্রাধিকার' আখ্যায়িত করে তিনি বলেন, "এটা করতে গিয়ে কোনটা আগে কোনটা পরে সেটা ঠিক করা হবে। তবে আধুনিক, যুগোপযোগী ও বাস্তব চাহিদা পূরণে সক্ষম শিক্ষাই আমরা চাই।" এখন থেকে শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার করেই এগোনোর প্রতিশ্র"তি দেন তিনি। এক প্রশ্নের জবাবে একসময়ের বামপন্থী আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক নাহিদ বলেন,"বিগত সময়ে বেআইনী ও প্রতিহিংসাপরায়ণ হয়ে যেসব শিক্ষক-কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের বিষয় বিবেচনা করা হবে।" তিনি আক্ষেপ করে বলেন,"এক সরকার বিদায় নিয়ে আরেক সরকার এলে একটি নতুন শিক্ষা নীতি হয়। কুদরত-ই-খোদা শিক্ষা কমিশনও বাতিল হয়ে যায়। এটা ঠিক নয়।" এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে নয়া শিক্ষামন্ত্রী বলেন,"আশা করি সকলে মিলে একটা টিম হিসেবে কাজ করবো।" এতে বক্তব্য রাখেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম, অতিরিক্ত শিক্ষা সচিব মোজাম্মেল হক খান। শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনি যান আরেক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ে। সেখানেও তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে যোগ দেন। গত আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নাহিদ বলেন," আমরা আগের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২০০৬ঘ.