চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জসীম উদ্দিন ও সহকারী প্রক্টর মো. মাহবুবুল হক রোববার পদত্যাগ করেছেন।
আরেক সহকারী প্রক্টর মো. আনোয়ার হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যক্তিগত কারণ দেখিয়ে দুপুরের পর তারা উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।"
হঠাৎ কেন তারা পদত্যাগ করলেন- এ প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, "পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা পদত্যাগ করে থাকতে পারেন।"
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রক্টর ও একজন সহকারী প্রক্টরের পদত্যাগের খবর তিনি শুনেছেন। সন্ধ্যায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/জেকে/এসকে/২৩৩৫ঘ.
bdnews24