২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ৮টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজধানীর ২৪টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রোববার থেকে। প্রথম দিনে পরীক্ষা হয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ আটটি স্কুলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর ২৪টি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রোববার থেকে। প্রথম দিনে পরীক্ষা হয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ আটটি স্কুলে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক) ফরিদ উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম দিনে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ আটটি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা।" ফরিদ উদ্দিন জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে অন্যবারের মতো এবারও স্কুলগুলোকে তিনটি গ্র"পে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে 'ক' গ্র"পের পরীক্ষা অনুষ্ঠিত হলো রোববার। 'খ' গ্র"পের ৬ জানুয়ারি এবং 'গ' গ্র"পের পরীক্ষা হবে আগামী ১০ জানুয়ারি। 'ক' গ্র"পের আটটি স্কুল হলো-গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মীরপুর সরকারি উচচ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল,ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। 'খ' গ্র"পে রয়েছে মতিঝিল সরকারি বালক উচচ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল,বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংলগ্ন বিদ্যালয় তেজগাঁও, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। 'গ' গ্র"পের স্কুলগুলো হলো- আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৮৩৬ঘ.