২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি: আতাউর রহমানের বিষয়ে তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অধ্যাপক আতাউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষ চার সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট বৈঠকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 05:11 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অধ্যাপক আতাউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষ চার সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট বৈঠকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সদস্য ও উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্যে সিন্ডিকেট সদস্য অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।" কমিটির অন্য সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক রহমতুল্লাহ, সিন্ডিকেট সদস্য সাদেক খান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। এছাড়াও অভিযুক্তের মনোনীত একজন আইনজীবী এ কমিটিতে থাকবেন। ২০০৭ সালে অনুষ্ঠিত ২০০৫ সালের মাস্টার্স পরীক্ষায় কমপ্র্রিহেন্সিভ পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তথ্যানুসন্ধ্যান কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টে অধ্যাপক আতাউর রহমানের প্রশ্নপত্র ফাঁেসর সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। ২৭ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে কমিটির চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়। সিন্ডিকেট থেকে ওই রিপোর্টটি একজন আইনজ্ঞের কাছে পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার সিন্ডিকেটে ওই তদন্ত কমিটি গঠন করা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩০৮ঘ.