চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদুল-উল-ফিতর ও দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক মাসের ছুটি শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে।
আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠদানসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে ছুটি শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে।
সোমবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক মাসব্যাপী এ ছুটির সময়ে বিশ্ববিদ্যালয় ক্লাসসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে কোন বিভাগীয় পরীক্ষা চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানান।
প্রশাসনিক দপ্তরের ছুটি কতদিন সেটাও এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কিউএইচ/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24