জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনকে যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ওই শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে গিয়ে ছানোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত ওই বিভাগের শিক্ষকদের জানায়। অভিযুক্ত শিক্ষককে সামাজিকভাবে প্রতিরোধ করার পাশাপাশি সিন্ডিকেটের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেওয়ার কথাও জানিয়েছে দিয়েছে তারা।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নির্লিপ্ত নয়ন রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে আমরা আদালতের দ্বারস্ত হব। পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে সামাজিকভাবে প্রতিরোধ করা হবে।"
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবিতে শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আনু মুহাম্মদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছানোয়ারকে অব্যাহতি দেওয়ার ঘটনা একটি কলঙ্কজনক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও তদন্ত কমিটি একজন নিপীড়ক শিক্ষকের পক্ষে অবস্থা নিল। এটা শিক্ষকদের নোংরা দলীয় রাজনীতির ফল।"
ছানোয়ারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে গণতদন্ত কমিশন গঠন করার পরিকল্পনার কথাও জানান আনু মুহাম্মদ।
আন্দোলনরত শিক্ষার্থী আমির ফয়সল কিশোর জানান, সোমবার বিকেলে ৫টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের দাবির সমর্থনে বুদ্ধিজীবী সমাবেশ হবে। বুদ্ধিজীবীদের মধ্যে কারা সমাবেশে বক্তব্য রাখবেন এ বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছানোয়ারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানোর পর শিক্ষার্থীরা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের অবরোধ করে। পরে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নিয়ে শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা অনশন শুরু করে।
এর আগে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং পরিবহন এলাকায় রাখা বিশ্ববিদ্যালয়ের ৩/৪টি বাস ও রেজিস্ট্রার ভবনে ভাঙচুর করে।
সেখানে এক সমাবেশে শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষককে বরখাস্ত না করা পর্যন্ত উপাচার্যসহ অন্য শিক্ষকদের আটকে রাখা হবে। এ সময় পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিপেটা করে। এতে চার পাঁচজন আহত হন।
সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান সিন্ডিকেট সদস্যদের নিয়ে সভা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলে প্রত্যেককে একটি করে সংবাদ বিজ্ঞপ্তি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "সিন্ডিকেটের বিশেষ সভায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সিন্ডিকেট তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।"
ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন সভায় পর্যালোচনা করে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুপুর আড়াইটায় কড়া পুলিশ পাহারায় সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় সিন্ডিকেটের ১২ সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক, ডেইরি ফার্মগেট ও প্রশাসনিক ভবনের সামনে ১২ থেকে ১৩ প্ল
bdnews24