২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নাতক (পাস) পরীক্ষার ফল রোববার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের স্নাতক (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল রোববার প্রকাশিত হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের স্নাতক (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল রোববার প্রকাশিত হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কলেজের অধ্যক্ষদের নিজ নিজ জেলার জেলা প্রশাসকের কাছ থেকে ফলাফলের প্যাকেট সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "রোববার বিকাল ৪টায় সারাদেশে একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের ডিগ্রি (পাস), সাবসিডিয়ারি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল (১ম, ২য় ও ৩য় বর্ষ) প্রকাশিত হবে। " পরীক্ষার ফলাফল কলেজ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটি www.nu.edu.bd এবং www.nuresults.net - এ পাওয়া যাবে। এছাড়া মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এমআই/১৩০৭ ঘ.