২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি পূরণের আশ্বাসে অনশন স্থগিত করেছে জাবি শিক্ষার্থীরা

দাবি পূরণের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণের আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে গত পাঁচ দিন ধরে কআম্পাসের শহীদ মিনার চত্বরে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। অসুস্থ হয়ে পড়ায় অনশনরত ১০ শিক্ষার্থীকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান অনশনস্থলে গিয়ে কয়েকদিনের মধ্যে অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আগামী ১৩ সেপ্টেম্বর বিষয়টি সিন্ডিকেট সভায় তোলার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি স্থহিত করে। ওই সময় উপস্থিত ছিলেন, বিচারপতি গোলাম রব্বানী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক আনু মুহাম্মদ, খুশী কবীরসহ বেশ কয়েকজন শিক্ষক। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তারা। ভারপ্রাপ্ত উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা অনশন স্থগিত ঘোষণা করলে তারা ফলের রস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান। অধ্যাপক মুনিরুজ্জামান বলেন, "আগামী দুই-চার দিনের মধ্যে তদন্ত শেষ হবে। এরপর ১৩ তারিখে বিষয়টি সিন্ডিকেটে তোলা হবে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।" শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে জাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "শিক্ষার্থীরা জীবনবাজি করে অনশন চালিয়ে গেছে। প্রশাসনের আশ্বাসে বিবেচনাবোধের পরিচয় দিয়ে তারা কর্মসূচি স্থগিত করেছে। আমরা আশা করছি, প্রশাসক তার কথা রাখবে।" এরপরও দাবি পূরণ না হলেও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও আন্দোলনে যাবে বলে আনু মুহাম্মদ ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের জানিয়েছেন, কর্তৃপক্ষের আশ্বাসে অনশন স্থগিত করলেও তারা আন্দোলনের অন্য কর্মসূচি চালিয়ে যাবেন। অনশনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বুধবার সন্ধ্যা থেকেই হলগুলো থেকে মিছিল বের হয়। প্রত্যেকটি মিছিল ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারে আসে। ওই সময় প্রতিবাদী গান আর স্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা। শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল অনেক শিক্ষকও ছিলেন সেখানে। এর আগে দুপুরে মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, বিশ্ববিদ্যালয়ের প্রত