ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের প্রায় এক বছর পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ডীন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বছর নতুন তিনটিসহ মোট নয়টি অনুষদে নির্বাচন হবে। আইন অনুষদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতোমধ্যেই একজন নির্বাচিত হয়েছেন।
ডীনরা দু'টি শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হন।
মঙ্গলবার সকাল এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
২০০৬ সালের ২৭ এপ্রিল সর্বশেষ ডীনস কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এ বছর কলা অনুষদে সাদা দলের (বিএনপি-জামাতপন্থী) পক্ষে বর্তমান ডীন অধ্যাপক সদরুল আমিন এবং নীল দলের (আওয়ামী-বামপন্থী) পক্ষে অধ্যাপক ফখরুল আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সামাজিক বিজ্ঞান অনুষদে নীল দলের পক্ষে বর্তমান ডীন অধ্যাপক হারুন অর রশীদ এবং সাদা দলের পক্ষে অধ্যাপক ফেরদৌস হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাণিজ্য অনুষদে নীল দলের পক্ষে অধ্যাপক মিজানুর রহমান এবং সাদা দলের অধ্যাপক আব্বাস আলী খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজ্ঞান অনুষদে সাদা দলের পক্ষে বর্তমান ডীন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম এবং নীল দলের পক্ষে অধ্যাপক মহিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। জীববিজ্ঞান অনুষদে নীল দলের পক্ষে প্রতিদ্ব
bdnews24