২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের তিনদফা কর্মসূচি

প্রধান শিক্ষকের পদ সৃৃষ্টি সংক্রান্ত সরকারের জারি করা পরিপত্র সংশোধনের দাবিতে আগামী ১৪ অক্টোবর প্রতীক অনশনসহ তিনদফা কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান শিক্ষকের পদ সৃৃষ্টি সংক্রান্ত সরকারের জারি করা পরিপত্র সংশোধনের দাবিতে আগামী ১৪ অক্টোবর প্রতীক অনশনসহ তিনদফা কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার সকালে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুল আলম ও মহাসচিব মৃগেন্দ্র মোহন সাহা স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সমিতির কর্মসূচির মধ্যে রয়েছে ১২ আগস্ট শিক্ষা উপদেষ্টা ও সচিবের কাছে স্মারকলিপি পেশ, ২৫ আগস্ট ঢাকা শিক্ষাভবনের সামনে মানববন্ধন এবং ১৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতীক অনশন। গত ১৪ জুলাই সরকার একটি পরিপত্র জারি করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের ঘোষণা দেয়। এ নিয়ে প্রাথমিক শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও হাতাশার সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬০০ ঘ.