২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলের ভিত্তিতে ভর্তি: ৫ আগস্ট মতামত দেবে ইউজিসি

এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা চলতি শিক্ষাবর্ষে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে আগামী ৫ আগস্ট চূড়ান্ত মতামত দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মোশতাক আহমেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা চলতি শিক্ষাবর্ষে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে আগামী ৫ আগস্ট চূড়ান্ত মতামত দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশনের চেয়ারম্যান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ফলাফলের ভিত্তিতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি 'হয়তো' এবার সম্ভব হবে না। বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। কয়েক বছর ধরে এসএসসির ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি করা হচ্ছে। কোচিং ব্যবসার দৌরাত্ম্য বন্ধ করা এবং জিপিএ'র গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যেই উচ্চ শিক্ষার ক্ষেত্রেও পাবলিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তির পরিকল্পনা করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান গত ২৬ জুন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, একাদশ শ্রেণীর মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণের বিষয়টি সরকারের বিবেচনায় আছে। পরীক্ষা ছাড়া উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি করা যায় কিনা- সে বিষয়ে মত জানতে চেয়ে স