চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর মদদপুষ্ট বিতর্কিত সংগঠন 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ'র সম্মেলনে মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমানকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ।
১১৩ জন শিক্ষক স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে তারা ওই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি করেছেন।
মঙ্গলবার প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত সমন্বয়কারী মাহবুবুর রহমান পাঠানো ওই প্রতিবাদপত্রে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে মহল বিশেষের উৎসাহ ও সমর্থনে ওই অপশক্তির সা
bdnews24