২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের অনশন কর্মসূচি পালন

আওয়ামী লীগের গণঅনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ছাত্রলীগ শনিবার প্রতীকী অনশন পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ছাত্রলীগ নেতা-কর্মীরা সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনশন করে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এতে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

আওয়ামী লীগ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের গণঅনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ছাত্রলীগ শনিবার প্রতীকী অনশন পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ছাত্রলীগ নেতা-কর্মীরা সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনশন করে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা এতে অংশ নেন। দুপুরে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক অহিদুজ্জামান চাঁনসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাদের অনশন ভাঙান। এ সময় অধ্যাপক আনোয়ার হোসেন জরুরি অবস্থা প্রত্যাহার ও শেখ হাসিনার স্থায়ী মুক্তি দাবি করেন। অন্যান্যের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব অনশনে অংশ নেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আরো ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণ, সারাদেশে রেশন চালু এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে আওয়ামী লীগ সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/২২১০ঘ.