২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবি'র হল খুলছে ১২ জুলাই, ১৪ তারিখ ক্লাশ শুরু

দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর আগামী ১২ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্লাশ শুরু হবে ১৪ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 05:42 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

শেকৃবি (ঢাকা), জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর আগামী ১২ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্লাশ শুরু হবে ১৪ জুলাই। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রদের কয়েকটি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ছাত্রদের ৭ দফা বাস্তবায়নের জন্য একটি উপ-কমিটি করা হয়েছে।" গত ৩ জুন সাত দফা দাবিতে ছাত্রদের আন্দোলন ও ভাঙচুরের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ করে দেয়া হয়। ছাত্রদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, চলতি সেশনে স্নাতক (সম্মান) পাস করা সব ছাত্রকে এমএস কোর্সে ভর্তির সুযোগ, একাডেমিক কাউন্সিলে ছাত্র প্রতিনিধি নিয়োগ, পোষ্য কোটায় ভর্তি বাতিল, অতীতে ক্লাশে অনুপস্থিতির জন্য নম্বর না কাটা ইতাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৮ ঘ.