২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস মঙ্গলবার

প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপিত হবে মঙ্গলবার। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। দিনটি উদযাপনে ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপিত হবে মঙ্গলবার। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। দিনটি উদযাপনে ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল পৌনে ১০টায় ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজন করা হয়েছে লেজার শো, '১০০ বস্তা চাল' শীর্ষক নাটক প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। সাবেক উপাচার্য, উপ-উপাচার্য ও প্রফেসর ইমেরিটাসরা আলোচনায় অংশ নেবেন। বেলা ১২টায় টিএসসি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা হবে। উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অতিথি ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেবেন। এরপর বেলা ২টায় টিএসসি মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠান; ৩টায় বিজ্ঞান/জীববিজ্ঞান/ফার্মেসি অনুষদের আয়োজনের বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান; সাড়ে ৩টায় শারীরিক শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রীতি ক্রিকেট, বিকাল ৪টায় উপাচার্য একাদশ বনাম এলামনাই এসোসিয়েশনের সভাপতি একাদশ এবং ঢাবি সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল; সাড়ে ৪টায় প্রীতি ভলিবল এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া, স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর উদ্যোগে টিএসসি মাঠে সকাল ১০টা থেকে রক্তদান কর্মসূচি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে প্রায় প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে। বিভিন্ন কারণে মাঝখানে কয়েক বছর অনুষ্ঠান আয়োজনে বিঘ