২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ক্যাম্পাসের জন্যে জমি চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করার জন্যে গাজীপুরের কাছে 'পূর্বাচল' নামে একটি হাউজিং এস্টেটে একশ একর জমি চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করার জন্যে গাজীপুরের কাছে 'পূর্বাচল' নামে একটি হাউজিং এস্টেটে একশ একর জমি চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপ। এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাবি'র দ্বিতীয় ক্যাম্পাস করার জন্যে ঢাকার বাইরে গাজীপুরের কাছে 'পূর্বাচল' নামে একটি হাউজিং এস্টেটে এ একশ একর জমি চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিার্থীরা বর্তমানে চরম আবাসন সঙ্কটে ভুগছে। এ সমস্যা সমাধানের জন্যে দীর্ঘদিন ধরেই দ্বিতীয় ক্যাম্পাসের দাবি করে আসছিল শিার্থীরা।" "দ্বিতীয় ক্যাম্পাস হলে শিার্থীদের এ আবাসন সমস্যা কিছুটা হলেও মেটানো যাবে।" উপাচার্য ফায়েজের স্বারিত চিঠিতে বলা হয়েছে, প্রায় ২০ হাজার শিার্থী বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা না পেয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। শিার্থীরা এ কারণে শিায় মনোনিবেশ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের ৩৫ হাজার শিার্থীর শিাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্যে বর্তমানে ক্যাম্পাসের আয়তন নিতান্ত অপ্রতুল। তাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্যে ঢাকার পূর্বাচলে ১০০ একর জায়গা আশু প্রয়োজন।" এ চিঠির অনুলিপি শিা মন্ত্রণালয়ের উপ-সচিব ও পরিকল্পনা অনুবিভাগের প্রধানের কাছে পাঠানো হয়েছে। এর আগে ২০০৭ সালের ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসন সমস্যা বিবেচনা করে জমির ব্যবস্থা করার জন্যে শিা মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচবি/২১২১ ঘ.