ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ অর্থবছরের ১৬৪ কোটি টাকার বাজেট বুধবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী কমিটি সিনেট অধিবেশনে পাশ করা হবে। এর আগে ১৭ জুন সিন্ডিকেট অধিবেশনে এই বাজেট পাশ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু'দিনব্যাপী সিনেট অধিবেশন বুধবার থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বুধবার সিনেট অধিবেশনে পাশ করা হবে। এর আগে ১৭ জুন বাজেট সিন্ডিকেট বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। তিনি জানান, বাজেটে ১২ কোটি টাকার ঘাটতি রয়েছে।
সিনেট অধিবেশনে মেয়াদোত্তীর্ণ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, শিক প্রতিনিধি, সিন্ডিকেট, ফিন্যান্স কমিটিসহ বেশ কয়েকটি প্রশাসনিক কমিটির নির্বাচনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৮৩৯ঘ.
bdnews24