২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েট এর উপাচার্য পদে শিগগিরই নিয়োগ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য পদে শিগগিরই নিয়োগ দেবেন চ্যান্সেলর। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সার্চ কমিটির সভায় ডুয়েটের উপাচার্য নিয়োগের জন্য তিনজনের একটি নামের তালিকা তৈরি করা হয়। এই তিনজন থেকে একজনকে চ্যান্সেলর উপাচার্য নিয়োগ করবেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য পদে শিগগিরই নিয়োগ দেবেন চ্যান্সেলর। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সার্চ কমিটির সভায় ডুয়েটের উপাচার্য নিয়োগের জন্য তিনজনের একটি নামের তালিকা তৈরি করা হয়। এই তিনজন থেকে একজনকে চ্যান্সেলর উপাচার্য নিয়োগ করবেন। (আরো তথ্যসহ) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য এ সার্চ কমিটি কাজ করছে। বৈঠকে উপস্থিত শিক্ষা উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "ডুয়েটের উপাচার্য পদে ২৬টি আবেদনের মধ্য থেকে বাছাই করে তিনজনের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে থেকে শিগগিরই একজনকে চূড়ান্ত নিয়োগ দেবেন চ্যান্সেলর ।" আগামী সোমবার সার্চ কমিটির পরবর্তী সভায় বিজ্ঞাপন দেওয়া বাকি ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য প্রার্থী মনোনীত করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। এই ছয়টি বিশ্ববিদ্যালয় হচ্ছে: দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার পর মোট ৩২৫ টি আবেদন জমা পড়ে বলে জানান হোসেন জিল্লুর। উপদেষ্টা জানান, এর মধ্যে থেকে কাকে কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া যায় তা আলোচনা করে একটি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী উপাচার্য পদ থেকে একবার অপসারিত হয়েছেন এমন কেউ আবেদন করতে পারবেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা নেই এবং একাধিক পদে আবেদন করেছেন এমন প্রার্থীর নাম বাদ দেওয়া হবে। উপদেষ্টা আরও জানান, ওই সাতটি বিশ্ববিদ্যালয়ের বাইরেও খুব শিগগিরই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। সার্চ কমিটির সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এজেডএম শফিকুল আলমও জানান, ডুয়েটের যে তিনজনের নামের তালিকা তৈরি করা হয়েছে তার মধ্য থেকে শিগগিরই একজনকে নিয়োগ দেওয়া হবে। তবে কোন তিনজনের নাম তালিকায় রয়েছে তা জানাতে রাজি হননি শফিকুল আলম। তিনি বলেন,"নাম প্রকাশ হয়ে গেলে পরে সমস্যা হয়। তাই আমরা নাম প্রকাশ করতে চাচ্ছি না।" সোমবারের সভায় নয় সদস্যবিশিষ্ট এই কমিটির কো-চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ছাড়া বাকি সব সদস্যই উপস্থিত ছিলেন। ১৯৭৩ এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য গত বছরের ২৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় সাত সদস্যের 'সার্চ কমিটি' গঠন করে । পরে কমিটিতে আরও দুইজন সদস্য বাড়ানো হয়। সার্চ কমিটিতে শিক্ষা সচিব চেয়ারম্যান এবং কো-চেয়ারম্যান হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়) এই কমিটির সদস্য-সচিব। এই কমিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের শূন্য পদে নিয়োগের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরখাস্ত আহ্বানের পর সেখান থেকে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগের জন্য চ্যান্সেলরের কাছে সুপারিশ করবে। সেখান থেকে চ্যান্সেলর উল্লেখিত পদে নিয়োগ দেবেন। কমিটির সদস্যরা হলেন, ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম