২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অক্টোবরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অক্টোবরে অনুষ্ঠিত হবে। এর জন্য বিভিন্ন পর্যদের সমন্বয়ে ২২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অক্টোবরে অনুষ্ঠিত হবে। এর জন্য বিভিন্ন পর্যদের সমন্বয়ে ২২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৫৫ তম সাধারণ সভায় সমাবর্তন অনুষ্ঠানের বিষয়টি চূড়ান্ত হয়। সিন্ডিকেট সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হেলালউদ্দিন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবর্তনের জন্য বিভিন্ন পর্ষদের সমন্বয়ে ২২ সদস্য বিশিষ্ট সমাবর্তন কমিটি গঠন করা হয়েছে। অক্টোবরের কত তারিখ সমাবর্তন হবে- বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ড. উয়াজউদ্দিন আহমদের সম্মতিক্রমে সেটা নির্ধারণ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এটি হবে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কিউএইচ/এমএসবি/২১৫৫ ঘ.