২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'তে শনিবার থেকে গ্রীষ্মের ছুটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে শুরু হচ্ছে দীর্ঘ এক মাসের গ্রীষ্মকালীন ছুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে শুরু হচ্ছে দীর্ঘ এক মাসের গ্রীষ্মকালীন ছুটি। ২০০৮-০৯ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাশ বন্ধ থাকবে। তবে এই এক মাসে পূর্বঘোষিত সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান জানান, ছুটিতে প্রশাসনিক কার্যালয় ও হল কার্যালয়গুলোও খোলা রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২০০৫ ঘ.