২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৬ জুন

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আগামী ২৬ জুন প্রকাশ হবে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "২৬ জুন এসএসসির ফল ঘোষণার চেষ্টা করছি। পরীক্ষা শেষ হওয়ার দুই মাস ওইদিন পূর্ণ হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আগামী ২৬ জুন প্রকাশ হবে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "২৬ জুন এসএসসির ফল ঘোষণার চেষ্টা করছি। পরীক্ষা শেষ হওয়ার দুই মাস ওইদিন পূর্ণ হবে।" সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গত ২৭ মার্চ থেকে শুরু হয় ২০০৮ সালের এএসসি পরীক্ষা। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষাও হয় এ সময়। ঢাকা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, "এবার এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষের দু'মাসের মধ্যে প্রকাশ করা হবে। এজন্য ক্র্যাস প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে।" 'ক্র্যাস প্রোগ্রাম'র আওতায় সব বোর্ডের উত্তরপত্র পরীক্ষকদের মধ্যে দ্রুত বিতরণ, কম্পিউটার কেন্দ্রের ডাটা প্রসেসিং দ্রুততর করাসহ তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/১৮৫৯ ঘ.