২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাতাল অবস্থায় ফেনসিডিলসহ রাবি'র তিন ছাত্রদল নেতা-কর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন ছাত্রদল নেতা-কর্মীকে শুক্রবার রাতে মাতাল অবস্থায় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন ছাত্রদল নেতা-কর্মীকে শুক্রবার রাতে মাতাল অবস্থায় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাবির শের-ই-বাংলা ফজলুল হক হলের ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক, ছাত্রদল কর্মী ফয়সাল মাহমুদ জনি ও মোস্তাফিজুর রহমান রাসেল। চারঘাট থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, চারঘাটের কাছাকাছি ইউসুফপুর এলাকায় থেকে শুক্রবার রাত ১১টার দিকে ওই তিন ছাত্রকে মাতাল অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তারা চারঘাট থেকে মোটরসাইকেলে রাজশাহী ফিরছিলেন। তিনি জানান, শনিবার সকালে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। রাজশাহী নগরীর মতিহারা থানা জানায়, আরাফাত রেজা আশিককে রাবি'র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রকে মারধর করার অভিযোগে ওই থানায় করা আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪৪ ঘ.