২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ফোকলোর বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত করার দাবিতে ক্লাস বর্র্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত করার দাবিতে বিভাগের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাস বর্র্জন কর্র্র্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত করার দাবিতে বিভাগের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাস বর্র্জন কর্র্র্মসূচি পালন করেছে। সকাল সাড়ে আটটা থেকে তারা এ কর্র্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের চাপের মুখে বিভাগে জরুরি বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। বিভাগের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধিভুক্ত ফোকলোর বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত করার জন্য দীর্ঘদিন ধরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন। গত ২৩ এপ্রিল বিভাগের দুশ' শিক্ষার্র্র্থীর স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্য্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। দীর্ঘদিনেও দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা মঙ্গলবার সকাল আটটা থেকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনস্থ ফোকলোর বিভাগের সামনে জড়ো হন। শিক্ষকরা শ্রেণীকক্ষে যেতে চাইলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাধা এবং কক্ষে তালা লাগিয়ে দেন। পরে শিক্ষার্থীদের চাপের মুখে বেলা ১১টার দিকে বিভাগের সভাপতি ড. এম শহীদুর রহমান জরুরি সভা আহবান করে ফোকলোর বিভাগকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য, রেজিস্ট্রার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কাছে লিখিত আবেদন জানান। অধ্যাপক শহীদুর রহমান বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানোর সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিলে অনুষদ পরিবর্তন করতে কোন বাধা থাকবে না। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকুল ইসলাম জানান, বিভাগের পাঠসূচি সামাজিক বিজ্ঞান সম্পর্কিত হলে অনুষদ পরিবর্তনে কোনো জটিলতা থাকবে না। বিষয়টি একাডেমিক কাউন্সিলে অনুমাদনের পর সিন্ডিকেট আলোচনা সাপেক্ষে অনুমোদন দিতে পারে বলে তিনি মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও কলা অনুষদের ডিন অধ্যাপক মো. শাফি চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ১৯৯৮ সালে কলা অনুষদের অধীনে ফোকলোর বিভাগের যাত্রা শুরু। ফোকলোর বিষয়টি ফোকলোর মনস্তত্ত্ব, নৃ-তত্ত্ব, জাতিতত্ত্ব, ভাষাতত্ত্ব, সমাজবিদ্যা, নন্দনতত্ত্ব, প্রত