২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি চেয়ে জবিতে মৌনমিছিল

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল করেছে ছাত্রলীগ। দুপুর ১২ টার দিকে ক্যাম্পাসের কলাভবন থেকে মিছিল শুরু হয়। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 09:57 AM

Updated : 26 Apr 2022, 01:09 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল করেছে ছাত্রলীগ। দুপুর ১২ টার দিকে ক্যাম্পাসের কলাভবন থেকে মিছিল শুরু হয়। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। মিছিলে অংশ নেওয়া সবার মুখে কালো কাপড় বাঁধা ছিল। মিছিলটি ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কামরুল হাসান বলেন, "শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।" সমাবেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ারও দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৪ ঘ.