২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেল কলেজ খুলবে ৮ এপ্রিল

রংপুর কারমাইকেল কলেজ খোলার তারিখ পিছিয়ে ৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) কলেজ খোলার কথা ছিল। মঙ্গলবার কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

রংপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজ খোলার তারিখ পিছিয়ে ৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) কলেজ খোলার কথা ছিল। মঙ্গলবার কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ জানান, সভায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সবকিছু বিবেচনা করে ৭ এপ্রিল পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, এর আগে ১২ মার্চ কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৬ ফেব্র"য়ারি ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ভাংচুর, অগ্নিসংযোগ করার পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি তুলে শিবিরের নেতৃত্বে একটি মিছিল হওয়ার পর পুলিশের বাধার মুখে মিছিলকারীরা কলেজের প্রশাসনিক ভবন, বিদ্যূৎ উপকেন্দ্র, ডাকঘরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তারা কলেজের অধ্যাক্ষ দীপকেন্দ্র নাথ দাশ এবং কলেজের ষ্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক গণিতের অধ্যাপক ড. সেলিমের বাসায় লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় পুলিশ ১৫ শিবির ক্যাডারকে গ্রেপ্তার করে। পরে আরও তিন শিবির ক্যাডারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এই ঘটনার পর বদলি করা হয় কলেজের পাঁচ শিক্ষক ও ৫ কর্মচারিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.